রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতি: ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, তালিকায় নেই সারোয়ার তুষার
![]() |
| রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতি: ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, তালিকায় নেই সারোয়ার তুষার |
রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতি:
৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, তালিকায় নেই উস্কানিদাতা এনসিপির সারোয়ার তুষার
স্টাফ রিপোর্টার: ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি মেখে বিকৃত করেছে কয়েকজন। পাশাপাশি উসকানিমূলক বক্তব্যও দিচ্ছিল তারা। যে বক্তব্যে রাষ্ট্রবিরোধীতা ও হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা ছিলো বিদ্যমান। সেসময়ই পুলিশ গিয়ে তাদের আটক করে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে গ্রাফিতিটি বিকৃত ও নষ্ট করার চেষ্টাকালে তাদের আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক চারজন হলেন আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। তারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘনিষ্ট। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশের অন্য এক কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নয়, মামলার আসামি হিসেবেই বিবেচনা করা হচ্ছে তাদের। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আয়াসের বাবার নাম মোস্তফা। তার ঠিকানা ৯৫/এ, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা। সাকিবুল হাসানের বাবার নাম হরমুজ আলী। তার বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া এলাকায়।
সুজন মিয়ার বাবার নাম সোলাইমান। তার ঠিকানা লক্ষ্মীপুর সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড। মারজিয়া খন্দকার রিমির বাবার নাম মোস্তাক আহমেদ খন্দকার। তার ঠিকানা কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরাপুল এলাকায়।
এদিকে কয়েকদিন আগে (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার এক বক্তব্যে শিল্পকলার গ্রাফিতি নিয়ে সমালোচনা করেন। সেই বক্তব্যে নির্মাতা সত্যজিৎ রায়, ইশ্বরচন্দ্র বিদ্যা সাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আকাকে তিনি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন বলে উল্লেখ করেন। এমন উস্কানিমূলক বক্তব্যের পর তার দলের অনুসারিরা শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃতির ঘটনাটি ঘটালেও মামলার অভিযুক্তদের তালিকায় নেই সারোয়ার তুষারের নাম।
ঢাকা রিপোর্টার/দেবযানী
