বরিশালের ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান ফুটবলার

বরিশালের ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান ফুটবলার
বরিশালের ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান ফুটবলার


বরিশালের ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান ফুটবলার


বরিশাল রিপোর্টার: বিকেলে লাল আলোয় মাঠে চলছিলো একটি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা।  খেলা শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড বাকি। সেসময়ই দুই দলের মধ্যে বাঁধে সংঘর্ষ।  একদলে ছিলেন বাংলাদেশের বরিশালের স্থানীয় ফুটবলার রাব্বি। আর অন্য দলে নাইজেরিয়ান ফুটবলার ইডেন।  

সংঘর্ষ চলাকালীন ৪ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান ইডেন ক্ষুব্ধ হয়ে ৭ নম্বর জার্সি পরা খেলোয়াড় রাব্বিকে মাথার উপরে তুলে রেসলিং স্টাইলে আছাড় মারেন। এতে বরিশালের স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে চারদিক থেকে মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নাইজেরিয়ান ফুটবলারকে মারধর করেন।  এতে পণ্ড হয়ে যায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে বরিশাল কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে ‘বরিশাল সিটি করপোরেশন প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’ চলাকালে এ ঘটনা ঘটে। পরে মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আয়োজক এবং ক্রীড়া সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ বলেন, নাইজেরিয়ান ওই ফুটবলার ইডেন ‘শহীদ জিয়া সড়ক একাদশ’র হয়ে মাঠে খেলছিলেন। অপরদিকে রাব্বি শেরেবাংলা একাদশের হয়ে খেলছিলেন। দর্শকরা তাকে মারধর করার সময় মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, খেলার আয়োজক এবং ক্রীড়া সংশ্লিষ্টরা নাইজেরিয়ান খেলোয়াড়কে হেফাজতে নেয় এবং পরিস্থিতি শান্ত করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মাঠে খেলা নিয়ে খেলোয়াড়-খেলোয়াড় দ্বন্দ্ব হয়েছে। এ সময় নাইজেরিয়ান প্লেয়ার বাংলাদেশি খেলোয়াড়কে তুলে আছাড় মেরেছে। এটা দেখে দর্শকরা ক্ষুব্ধ হয়ে মাঠের মধ্যে নাইজেরিয়ান খেলোয়াড়ের ওপর হামলার চেষ্টা করে।

ঢাকা রিপোর্টার/দেবযানী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url