দুই বছর পর কবর থেকে উঠে এসে ককটেল বিস্ফোরণ ঘটান যুবলীগ নেতা!

দুই বছর পর কবর থেকে উঠে এসে ককটেল বিস্ফোরণ ঘটান যুবলীগ নেতা!
দুই বছর পর কবর থেকে উঠে এসে ককটেল বিস্ফোরণ ঘটান যুবলীগ নেতা!


দুই বছর পর কবর থেকে উঠে এসে ককটেল বিস্ফোরণ ঘটান যুবলীগ নেতা!


নারায়ণগঞ্জ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা শাখায় যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন শামীম মাহবুব। তবে সরকারের শেষ সময়ে তিনি ছিলেন শারিরিকভাবে অসুস্থ। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দিন গুনছিলেন পৃথিবী থেকে বিদায়ের। অবশেষে অই বছরের ১৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন পরপারে।

এদিকে, চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের গত ১৮ সেপ্টেম্বরের বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব এলাকার ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের হইয়া ব্রিজের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দেয়া মামলায় আসামীর তালিকায় উল্লেখ করা হয় ৬৪ জনের নাম। তাদের মধ্যে রয়েছে দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া শামীম মাহবুবও। এতে প্রশ্ন উঠেছে, তবে কি মারা যাওয়ার দুই বছর পর কবর থেকে উঠে এসে ককটেল বিস্ফোরণ ঘটান যুবলীগ নেতা শামীম?

মামলায় তার নাম থাকায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মৃত শামীম মাহবুব উপজেলার তারাব পৌরসভার রূপসীবাগ এলাকার হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। তার পরিবারের দাবি, তিনি ২০২৪ সালের ১৫ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অথচ গত ১৮ সেপ্টেম্বরের একটি ঘটনায় করা মামলায় তাকে ৬০ নম্বর আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদের বাদী হয়ে করা বিস্ফোরক আইনের মামলায় রায়হান, মোবারক হোসেন, সিয়াম আহমেদসহ ৬৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব এলাকার ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের হইয়া ব্রিজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন। 

পুলিশের দেয়া তথ্যমতে, এ মামলায় এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে মামলার ৬০ নম্বর আসামি তো মৃত। এই আসামিকে কিভাবে গ্রেপ্তার বা আটক করবে পুলিশ? শামীমকে বিচারের আওতায় আনতে কি তাকে কবর থেকে তুলে আনা হবে?

এ বিষয়ে মামলার বাদী এসআই হারুনুর রশিদ বলেন, ‘কম্পিউটারে টাইপিং মিস্টেকের কারণে নামটা ভুল এসেছে। আমরা পরে সংশোধন করেছি।’ নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ মামলা নিয়েছে লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পরে বলতে পারব।’

ঢাকা রিপোর্টার/দেবযানী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url