বিএনপি ৬ মাসে ৬০ লাখ কর্মজীবীকে বেকারত্ব উপহার দিয়েছে: ড. হেলাল

অর্ধশত শ্রমজীবী মানুষকে টুপি পড়িয়ে জামায়াতে যোগদান করান ড. হেলাল
অর্ধশত শ্রমজীবী মানুষকে টুপি পড়িয়ে জামায়াতে যোগদান করান ড. হেলাল


বিএনপি ৬ মাসে ৬০ লাখ কর্মজীবীকে বেকারত্ব উপহার দিয়েছে: ড. হেলাল


অ্যাডভোকেট আমিনুল মল্লিক (সিনিয়র রিপোর্টার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ মাসে ১ কোটি লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ কর্মজীবীকে বেকারত্ব উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় গেলে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু ক্ষমতা গ্রহণের মাত্র ৬ মাসের মাথায় ৬০ লাখ কর্মজীবী মানুষ বেকার হয়েছে। গ্যাস-বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সারের কৃত্রিম সংকটে কৃষক সার পাচ্ছে না। ফলে কৃষি উৎপাদনে বিপর্যয় আসতে শুরু করেছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার শ্রম বিভাগের উদ্যোগে আয়োজিত শ্রমিক সংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের সাথে রাজপথে শ্রমিক সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক শ্রমিক শহীদ হয়েছেন, অনেকে আহত- পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে শ্রমিকদের রক্তের দাগ লেগে আছে।

তিনি বলেন, শ্রমিক সমাজ বরাবরই শোষিত হচ্ছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কোনো সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং সব সরকারই শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যতদিন মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হবে ততদিন সমাজের খেটে-খাওয়া শোষণের শিকার হতেই থাকবে। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণ মুক্ত সমাজ গড়তে শ্রমজীবীদের ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান।

ড. হেলাল বলেন, বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সমাজের সকল শ্রেণীপেশার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষে মাসব্যাপী গণসংযোগ অভিযান কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা চালিয়ে আসছি। জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।  

পল্টন থানা শ্রম বিভাগের সভাপতি শামীম হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম, সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব। এছাড়াও বক্তব্য রাখেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য আফম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, আল আমিন রাসেল প্রমুখ। 

অনুষ্ঠান শেষে ড. হেলাল উদ্দিন অর্ধশত শ্রমজীবী মানুষকে মাথায় টুপি পড়িয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করান।

ঢাকা রিপোর্টার/শিমুল
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url